জন্মাষ্টমীতে ইসকন মন্দিরে ভক্তির আবহ, পূজা ও কীর্তনের আয়োজন

আমুদরিয়া নিউজ:৪ সেপ্টেম্বর শুক্রবার শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে দেশজুড়ে শুরু হয়েছিল নানা ধর্মীয় আয়োজন। সেই আবহে ইসকন মন্দিরেও পূজা-অর্চনা, ভজন ও মহাসংকীর্তনের আয়োজন করা হয়। ফুল ও আলোকসজ্জায় সাজানো হয় শ্রীকৃষ্ণের বিগ্রহ।দিনভর মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কীর্তন ও নামসংকীর্তনে অংশ নেন বহু ভক্ত। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরো জমে ওঠে উৎসবের পরিবেশ।

মধ্যরাতে শ্রীকৃষ্ণের জন্মক্ষণ উপলক্ষে আরতি ও পূজার আয়োজন করা হয়। ভক্তি, কীর্তন ও ধর্মীয় আবহে জন্মাষ্টমী উদযাপনে মুখর হয়ে ওঠে ইসকন মন্দিরের প্রাঙ্গণ।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *