আমুদরিয়া নিউজ: উত্তরবঙ্গের চা-বলয়ে এবার বোনাস নিয়ে শুরু হতে চলেছে আলোচনা। আগামী ১০ সেপ্টেম্বর দার্জিলিং চা শিল্পের মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনগুলির বৈঠকে বোনাসের হার নিয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে। শ্রমিক সংগঠনগুলির দাবি, গত বছরের মতো এবারও ২০ শতাংশ বোনাস দিতে হবে।
তবে চা শিল্পমহলের দাবি, দার্জিলিংয়ের বহু বাগান আর্থিক সংকটে রয়েছে। উৎপাদন কমেছে, অন্যদিকে উৎপাদন খরচও বেড়েছে। ফলে সর্বোচ্চ ২০ শতাংশ হারে বোনাস দেওয়া কঠিন বলে জানাচ্ছেন চা মালিকরা। সমঝোতা না হলে বোনাস ইস্যুতে রাজ্য সরকারের হস্তক্ষেপের সম্ভাবনা রয়েছে।
Total Views:
0