আমুদরিয়া নিউজ: ‘দিল চাহতা হে’ ছবির শুটিংয়ে আমির খানকে সত্যিই ১৭ বার চড় মেরেছিলেন অক্ষয় খান্না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অজানা ঘটনা জানান পরিচালক ফারহান আখতার। ফারহানের নির্দেশেই সংলাপের মাঝখানে আমিরকে চড় মারেন অক্ষয়, যাতে তাঁর স্বাভাবিক চমকে যাওয়ার প্রতিক্রিয়া ক্যামেরায় ধরা পড়ে। প্রথম টেকেই আমিরের গাল লাল হয়ে গেলেও দৃশ্য নিখুঁত করতে তিনি একাধিক টেক দিতে রাজি হন। শেষ পর্যন্ত ১৭ বার শুট করা হয় দৃশ্যটি।
Total Views:
0