ওয়েলস থেকে হেঁটে আয়ারল্যান্ড! ১৫,০০০ বছর পুরোনো গুহাচিত্রে মিলল ইতিহাস বদলানো প্রমাণ

আমুদরিয়া নিউজ: আয়ারল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অন্তত ১৫,০০০ বছর প্রাচীন আটটি গুহাচিত্রের সন্ধান পেয়েছেন আন্তর্জাতিক গবেষকরা। এই আবিষ্কার আয়ারল্যান্ডে মানুষের প্রথম বসবাসের ইতিহাসকে আরও ৫,০০০ বছর পিছিয়ে দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, শেষ তুষারযুগের সময় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কমে যাওয়ায় আধুনিক ওয়েলস থেকে আয়ারল্যান্ড পর্যন্ত প্রায় ৪৬ মাইলের একটি প্রাক-ঐতিহাসিক স্থলপথ তৈরি হয়েছিল। আদিম যাযাবর শিকারীরা বুনো ঘোড়া, ম্যামথ ও রেইনডিয়ার শিকার করতে করতে এই পথ ধরেই আয়ারল্যান্ডে পা রেখেছিলেন। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল ম্যাপিং প্রযুক্তির সাহায্যে এই দুর্গম গুহাগুলোর অবস্থান চিহ্নিত করা সম্ভব হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *