আমুদরিয়া নিউজ: মহারাষ্ট্রে ট্যাক্সি এবং অটো চালকদের জন্য স্থানীয় ভাষা মারাঠি শেখা বাধ্যতামূলক করার নিয়মে তীব্র প্রতিবাদের পর, রাজ্য সরকার চালকদের আরও এক বছর সময় বাড়িয়েছে। ২০ আগস্ট থেকে চালকদের সাধারণ মারাঠি কথোপকথন পরীক্ষার কাজ শুরু করেছিল পরিবহন দফতর। পরীক্ষায় অনুত্তীর্ণদের এক মাসের মধ্যে ভাষা শেখার নির্দেশ দেওয়া হয়েছিল, অন্যথায় লাইসেন্স বাতিলের নিয়ম করা হয়।
এই কঠোর নিয়মে উত্তরপ্রদেশ ও বিহার থেকে আসা বহু পরিযায়ী চালকের জীবিকা সংকটে পড়ায় ইউনিয়নগুলো বিক্ষোভে নামে। পরিস্থিতি সামলাতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ চালকদের মারাঠি শেখার জন্য আরও এক বছরের ছাড়ের ঘোষণা দিয়েছেন। এর ফলে মুম্বই ও সংলগ্ন এলাকার লাখ লাখ চালক সাময়িক স্বস্তি পেয়েছেন।
Total Views:
0