আমুদরিয়া নিউজ: বলিউডে নতুন চমক দিতে চলেছেন করণ জোহর। শোনা যাচ্ছে, ধর্মা প্রোডাকশনসের ব্যানারে রাধাকৃষ্ণের চিরন্তন প্রেমকাহিনি নিয়ে তৈরি হতে চলেছে মেগাবাজেট পৌরাণিক ছবি ‘রাধাকৃষ্ণ’।
ছবিতে কৃষ্ণের জন্ম থেকে কংসবধ এবং রাধাকৃষ্ণের প্রেমকাহিনি তুলে ধরা হবে। পরিচালনা ও চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন শচীন রবি। এই ছবিতে ভিএফএক্স ও ভিজ্যুয়ালকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জন্মাষ্টমীর দিনেই ছবিটির শুভসূচনা হয়েছে বলে জানানো হয়েছে।
Total Views:
0