আমুদরিয়া নিউজ: অভিযোগের ভিত্তিতে এক খাবারের দোকানে অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে। আর সেই অভিযানে সামনে এল রান্নাঘরের বেহাল চিত্র। কোথাও অপরিষ্কার সিঙ্ক, কোথাও জমে থাকা খাবারের উচ্ছিষ্ট। পাশাপাশি অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় রান্নার বিভিন্ন সরঞ্জাম ও পাত্র। কাঁচা মাংস সংরক্ষণের ব্যবস্থাতেও উঠেছে প্রশ্ন।
ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন সংশ্লিষ্ট আধিকারিকরা। পুরো বিষয়টি নিয়ে দোকান কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেন তাঁরা। অভিযানের সময় সেখানে উপস্থিত ছিলেন পুলিশকর্মীরাও। ঘটনাকে কেন্দ্র করে দোকানের কর্মী ও আধিকারিকদের মধ্যে কিছুটা উত্তেজনাও তৈরি হলেও পরে তা স্বাভাবিক হয়।
অভিযানের পর খাবারের গুণমান, রান্নাঘরের পরিচ্ছন্নতা এবং খাদ্য সংরক্ষণের নিয়ম মানা হচ্ছে কি না—তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে খাবারের দোকানগুলিতে নিয়মিত নজরদারি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার দাবি আর জোরালো হয়েছে।