আমুদরিয়া নিউজ: নেপালে ভয়াবহ বন্যার ৯ দিন পর ত্রিশূলি-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে জীবিত উদ্ধার করা হয়েছে। সঞ্জয় সাহ ও কবির মহার্জনকে হেলিকপ্টারে কাঠমান্ডুতে নেওয়া হয়েছে। সুড়ঙ্গের ভেতরে আরও মানুষের উপস্থিতির সম্ভাবনা থাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে, মৃতের সংখ্যা ১,২৫৯ ছাড়িয়েছে। চীনের তিব্বত সীমান্তের হিমবাহ ধসের ঘটনাসহ দুই দেশে মোট প্রাণহানি ১,২৮২ ছাড়িয়েছে। বর্তমানে নেপালে ৫,০৮৩ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
Total Views:
0