আমুদরিয়া নিউজ: ২৯০ কোটি টাকার ঋণ জালিয়াতি ও আর্থিক আত্মসাৎ করার অভিযোগের তদন্তে কলকাতা, হাওড়াসহ একাধিক জায়গায় অভিযান চালাল ইডি। বৃহস্পতিবার সকাল থেকে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড-সহ বিভিন্ন রাজ্যের অন্তত ১১টি স্থানে একযোগে তল্লাশি চালানো হয়।
ইডির অভিযোগ, ঝাড়খণ্ডে বিদ্যুৎকেন্দ্র তৈরির জন্য নেওয়া প্রায় ২৯০ কোটি টাকার ঋণ প্রকল্পে ব্যবহার না করে ভুয়ো ও সহযোগী সংস্থার অ্যাকাউন্টে সরিয়ে দেওয়া হয়েছিল। অভিযুক্তদের বাড়ি ও অফিস থেকে গুরুত্বপূর্ণ নথি খুঁজে দেখছেন তদন্তকারীরা।
Total Views:
0