আমুদরিয়া নিউজ: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বাজেয়াপ্ত প্রায় ২ লক্ষ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ রোড রোলার চালিয়ে ধ্বংস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যকে নেশামুক্ত করতে বেআইনি মাদক উদ্ধারের পর তা ধ্বংস করা হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিন বালুরঘাট বিমানবন্দর দ্রুত পুরোপুরি সচল করা এবং প্রস্তাবিত দক্ষিণ দিনাজপুর মেডিক্যাল কলেজের কাজ শুরুর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
Total Views:
0