আমুদরিয়া নিউজ: কোনো বন্দরে না থেমে টানা রেকর্ড ২৫০ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডের সমুদ্র সৈকত শহর পাতায়ার কাছে নোঙর করেছে মার্কিন পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালন শেষে দীর্ঘ ৯ মাস পর এর প্রায় ৫,০০০ ক্রু সদস্য এখানে বিশ্রামের সুযোগ পাচ্ছেন।
ভিয়েতনাম যুদ্ধের সময় থেকেই পাতায়া শহরটি মার্কিন সেনাদের বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত। সম্প্রতি ইরান যুদ্ধের প্রভাবে পাতায়ার পর্যটন ব্যবসায় মন্দা চলায়, বিপুল অর্থ হাতে থাকা হাজার হাজার মার্কিন নাবিকের এই আগমনকে স্থানীয় ব্যবসায়ীরা বড় সুযোগ হিসেবে দেখছেন। দীর্ঘ সমুদ্র যাত্রায় ক্রুদের মানসিক চাপ ও খাদ্য ঘাটতির রিপোর্টের মাঝে মার্কিন নৌবাহিনী ক্রুদের পর্যাপ্ত সহায়তার কথা জানিয়েছে। ১৯৭৫ সালের পর যুদ্ধক্ষেত্র থেকে এত বিপুল সংখ্যক মার্কিন সেনার পাতায়ায় আসার ঘটনা এটিই প্রথম।
রেকর্ড ২৫০ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডে মার্কিন রণতরী, ৪০০০ নাবিকের বিরতি
Total Views:
0
Leave a Comment