আমুদরিয়া নিউজ: জিম্বাবুয়ের কারিবা হ্রদে কুমির ও জলহস্তী পরিবেষ্টিত বিপজ্জনক পরিস্থিতি পেরিয়ে একদল আন্তর্জাতিক বিজ্ঞানী নতুন প্রজাতির এক ডাইনোসরের সন্ধান পেয়েছেন। জুলাই মাসে প্রকাশিত এক গবেষণায় ২১০ মিলিয়ন বছর আগের ট্রায়াসিক যুগের এই ডাইনোসরটির নাম দেওয়া হয়েছে মুসাঙ্গো মাতুসাদোনেনসিস (Musango matusadonaensis)।
ডাইনোসরটি প্রায় ১৫ ফুট লম্বা এবং ২২২ কেজি ওজনের ছিল। বিজ্ঞানীরা একে লম্বা গলার ‘সরোপডমর্ফ’ প্রজাতির আদি পূর্বপুরুষ এবং তৃণভোজী বা সর্বভোজী প্রাণী বলে ধারণা করছেন। হ্রদের তীর থেকে এর মেরুদণ্ড, পা ও পাখনার হাড় উদ্ধার করা গেলেও কোনো মাথার খুলি পাওয়া যায়নি।
গবেষক জোনাহ চোইনিয়রের মতে, ডাইনোসর আবিষ্কারে আফ্রিকার এই বিপুল সম্ভাবনা কেবল “হিমশৈলের চূড়া”, সামনে আরও বড় আবিষ্কারের সুযোগ রয়েছে।
Total Views:
0