আমুদরিয়া নিউজ: নিট আন্দোলনের পর জেন জি-র ক্ষোভ ও উদ্বেগকে গুরুত্ব দিয়ে তরুণদের কাছে পৌঁছতে চাইছে কেন্দ্র। সূত্রের খবর, শিক্ষক দিবসে দিল্লির শ্রীরাম কলেজ অব কমার্সে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে পড়ুয়াদের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি তাঁদের প্রশ্ন ও সমস্যার কথা শুনতে পারেন তিনি। একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীদেরও বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে গিয়ে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
Total Views:
0