আমুদরিয়া নিউজ: ইকুয়েডরে সম্প্রতি পাস হওয়া একটি নতুন দত্তক আইন নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, এই আইনটিতে সমকামী ও উভকামী মানুষের প্রতি চরম বৈষম্যমূলক ধারা যুক্ত করা হয়েছে এবং এর ফলে ট্র্যান্সজেন্ডার শিশুদের বাবা-মায়েরা তাদের অভিভাবকত্ব হারানোর ঝুঁকিতে পড়েছেন।
‘রিফর্ম ল অব ভ্যারিয়াস লিগ্যাল বডিস ফর দ্য স্ট্রিমলাইনিং অব অ্যাডপশন’ নামের এই আইনটি গত ১৪ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দত্তক নেওয়ার প্রক্রিয়াটিকে আরও সহজ ও দ্রুত করার উদ্দেশ্যে এই আইন আনা হয়েছে। কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে, এই আইনটি কেবল সমকামী দম্পতিদের দত্তক নেওয়ার ওপর বিদ্যমান নিষেধাজ্ঞাকেই জোরদার করেনি, বরং কোনো একক (Single) সমকামী বা উভকামী ব্যক্তির দত্তক নেওয়ার অধিকারও স্পষ্টভাবে কেড়ে নিয়েছে। আইনে বলা হয়েছে, এককভাবে কেউ দত্তক নিতে চাইলে তাকে অবশ্যই বিষমকামী হতে হবে।
এছাড়া, নতুন আইনের আরেকটি বিতর্কিত ধারা অনুযায়ী, কোনো ট্র্যান্সজেন্ডার শিশুর বাবা-মা যদি তাদের সন্তানের জেন্ডার পরিবর্তনের জন্য কোনো প্রকার চিকিৎসা, সার্জারি বা ওষুধের সহায়তা নেন, তবে সেটিকে অপরাধ হিসেবে গণ্য করে রাষ্ট্র তাঁদের অভিভাবকত্ব কেড়ে নিতে পারবে। বাবা-মা উভয়েই অভিভাবকত্ব হারালে সেই শিশুকে রাষ্ট্র দত্তক দেওয়ার জন্য যোগ্য ঘোষণা করবে ।
ইকুয়েডরে নতুন দত্তক আইন
Total Views:
0
Leave a Comment