আমুদরিয়া নিউজ:ভোটার তালিকা সংশোধনকে ঘিরে এবার রাজ্য নির্বাচন দফতরের বিরুদ্ধে সরব বামেরা। এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়া ভোটারদের নিয়ে আগামী ২৫ সেপ্টেম্বর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর অভিযানের ডাক দেওয়া হয়েছে। মহিলা ও যুবনেতৃত্বে এই কর্মসূচি আয়োজন করা হবে বলে জানা গিয়েছে।
বামেদের দাবি, যথাযথ যাচাই ছাড়াই বহু মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। এদিকে, সুপ্রিম কোর্টে জমা পড়া তথ্য অনুযায়ী, ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া প্রায় ৯০ শতাংশ মামলাতেই বাদ পড়া ভোটারদের পক্ষে রায় গিয়েছে। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপ বাড়ছে।
Total Views:
0