পুজোর আগে বোনাস নিয়ে চা-বাগানে বিক্ষোভ

আমুদরিয়া নিউজ:পুজোর মুখে বকেয়া বোনাস নিয়ে ক্ষোভ ছড়িয়েছে উত্তরবঙ্গের চা-বাগান শ্রমিকদের মধ্যে। ৩০২টি চা-বাগানের মধ্যে ৫৫টি বাগানের শ্রমিক এখনও গত বছরের বোনাসের পুরো টাকা পাননি বলে অভিযোগ। বকেয়া মেটানোর দাবিতে মাদারিহাটের হান্টাপাড়া, জয় বীরপাড়া ও ডিমডিমা চা-বাগানে গেট মিটিং করে বিক্ষোভ দেখান শ্রমিকরা। তাঁদের অভিযোগ, গত বছর ২০ শতাংশ বোনাস ঘোষণা হলেও কয়েকটি বাগানে মাত্র ১০ শতাংশ দেওয়া হয়েছে।

আগামী সেপ্টেম্বরেই চলতি বছরের পুজো বোনাস নিয়ে বৈঠক হওয়ার কথা। তার আগেই পুরনো বকেয়া মেটানোর দাবি তুলেছেন শ্রমিকরা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *