স্লিপার বাসে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, ধৃত ২

আমুদরিয়া নিউজ:৬ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনার পর এবার ১৬ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল গ্রেটার নয়ডায়। পুলিশ সূত্রে খবর, গত মাসে পেরি চক এলাকায় একটি স্লিপার বাসের ভিতর ঘটনাটি ঘটে।

অভিযোগ, বাসের কনডাক্টর-সহ দুই ব্যক্তি কিশোরীকে হুমকি দিয়ে ধর্ষণ করে। পরে কাশ্মীরি গেটের কাছে তাকে নামিয়ে দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনার তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরপর এমন ঘটনায় প্রশ্নের মুখে নারী ও শিশুদের নিরাপত্তা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *