আমুদরিয়া নিউজ: ১৯৬৬ সালে স্কটল্যান্ডের ১৭ বছর বয়সী অবিবাহিত তরুণী ম্যারিয়ন ম্যাকমিলান এক পাকিস্তানি শরণার্থীর সন্তানের জন্ম দেন। কিন্তু তৎকালীন সামাজিক ট্যাবু আর চার্চের চাপে মাত্র নয় মাস বয়সে তার কোল থেকে সন্তানটিকে জোরপূর্বক কেড়ে নিয়ে দত্তক দেওয়া হয়। ম্যারিয়নের আকুতিভরা কান্না সেদিন রাষ্ট্র বা সমাজ কেউই শোনেনি।
নতুন প্রামাণ্যচিত্র ‘স্টোলেন বেবিজ’-এ উঠে এসেছে এমন আড়াই লাখ মায়ের নির্মম গল্প, যাদের ১৯৪৯ থেকে ১৯৭৬ সালের মধ্যে সন্তান হাতবদল করতে বাধ্য করা হয়েছিল। সম্প্রতি যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এই ঐতিহাসিক অন্যায়ের জন্য রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চেয়ে বলেছেন, “লজ্জা আপনাদের নয়, এই লজ্জা আমাদের রাষ্ট্রের।”
Total Views:
0