অস্ট্রেলিয়ায় কাটলফিশের প্রজননে ধস: বিলুপ্তির চরম শঙ্কা

আমুদরিয়া নিউজ: দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে বিশ্বের বৃহত্তম জায়ান্ট কাটলফিশের বার্ষিক প্রজনন উৎসবে এ বছর নজিরবিহীন ধস নেমেছে। গত বছর যেখানে ৬৩,০০০ কাটলফিশ প্রজননের জন্য জড়ো হয়েছিল, এবার সেই সংখ্যা ৯৭% কমে মাত্র ১,৮১১-এ নেমে এসেছে, যা বিজ্ঞানীদের মনে প্রজাতিটির সম্পূর্ণ বিলুপ্তির শঙ্কা জাগিয়ে তুলেছে।

রাজ্য সরকারের মতে, বিগত ১৮ মাস ধরে এই অঞ্চলে ছড়িয়ে পড়া একটি বিষাক্ত শ্যাওলার (Toxic Algal Bloom) আক্রমণই এই বিপর্যয়ের মূল কারণ। সাধারণত মিলনের পর প্রাপ্তবয়স্ক কাটলফিশ মারা যায় তাই পরবর্তী প্রজন্মের জন্য ডিম পাড়া অত্যন্ত জরুরি; কিন্তু যেখানে প্রতি বছর লাখ লাখ ডিম পাওয়ার কথা, সেখানে এবার মিলেছে মাত্র ৪৪০টি ডিম। এই ভয়াবহ পরিস্থিতির কারণে প্রাণীটিকে অবিলম্বে ‘বিলুপ্তপ্রায়’ প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *