অনলাইনে গেমের দেনা, রাখির রাতে দাদুকে খুন

আমুদরিয়া নিউজ:মালদহ শহরের ২ নম্বর গভর্নমেন্ট কলোনিতে রাখির রাতে ৬০ বছরের ব্যবসায়ী অর্ণব সেনকে খুনের অভিযোগ উঠল তাঁর দূর সম্পর্কের নাতি শুভজিৎ ঘোষ ও তার বন্ধু কৌশিক ঘোষের বিরুদ্ধে। পুলিশ জানায়, অনলাইন গেমের দেনা মেটাতে অর্ণববাবুর কাছে টাকা চেয়ে ব্যর্থ হয়ে তাঁকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধের চেষ্টা করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মেরে খুন করা হয়। ঘর তছনছ করে টাকা-গয়না খোঁজার পর তাঁর মোবাইল নিয়ে পালায় অভিযুক্তরা। সিসিটিভি ও মোবাইলের টাওয়ার লোকেশন সূত্রে ১২ ঘণ্টার মধ্যেই দু’জনকে গ্রেফতার করে পুলিশ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *