গাজায় ত্রাণকর্মী হত্যায় তদন্ত না করার সিদ্ধান্ত ইসরাইলের

আমুদরিয়া নিউজ:গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত ত্রাণকর্মীকে হত্যার ড্রোন হামলার নির্দেশ দেওয়ার কথা স্বীকার করেছেন ইসরাইলি সেনা কর্মকর্তা কর্নেল নোচি মেন্ডেল। তবে ওই সিদ্ধান্তের জন্য তিনি অনুতপ্ত নন বলে জানিয়েছেন।

২০২৪ সালের ওই হামলায় ফিলিস্তিন, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও পোল্যান্ডের নাগরিক নিহত হন। পরে হামলার ঘটনায় যুদ্ধ পরিচালনার নিয়ম লঙ্ঘনের অভিযোগে মেন্ডেলকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

সম্প্রতি ইসরাইলি সেনাবাহিনী জানায়, ঘটনাটি নিয়ে কোনো ফৌজদারি তদন্ত করা হবে না। এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়া। অন্যদিকে, নিহত ত্রাণকর্মীদের সংগঠন ডব্লিউসিকে ঘটনার স্বাধীন তদন্ত ও জবাবদিহির দাবি জানিয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *