আমুদরিয়া নিউজ:দুর্গাপুরের কাঁকসায় একটি বেসরকারি মেডিক্যাল কলেজের হস্টেল থেকে প্রথম বর্ষের পড়ুয়া অভিষেক কুমারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ২০ বছরের ওই পড়ুয়া বিহারের সীতামারির বাসিন্দা।
সহপাঠী নমাজ পড়ে ফিরে এসে দরজা বন্ধ দেখতে পায়। পরে দরজা ভেঙে অভিষেককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যার অনুমান করলেও কোন সুইসাইড নোট পাওয়া যায় নি। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।
Total Views:
0