রাজগঞ্জের বিডিও পদ থেকে সরানো হল প্রশান্ত বর্মনকে

আমুদরিয়া নিউজ : খুনের মামলায় নাম জড়িয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী শুক্রবারের মধ্যে রাজগঞ্জের বিডিও আত্মসমর্পণ করতে হবে প্রশান্ত বর্মনকে। সোমবার সর্বোচ্চ আদালত ওই সময়সীমা দেয়। তার পরে মঙ্গলবার প্রশান্তবাবুকে রাজগঞ্জের বিডিও পদ থেকে সরিয়ে দিয়েছে রাজ্য সরকার। তাঁর জায়গায় যুগ্ম বিডিও সৌরভকান্তি মন্ডলকে ওই পদে বসানো হয়েছে।
প্রশাসনিক সূত্রের খবর, আদালতে আত্মসমর্পণের পরে জেল অথবা পুলিশ হেফাজতে গেলে রাজ্যকে অনেক প্রশ্নের মুখে পড়তে হবে। তা নিয়ে বিরোধী শিবির থেকে বিতর্ক হবে। জনমানসে নানা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। সে কথা মাথায় রেখেই আইনি প্রক্রিয়া চলাকালীন যাতে প্রশান্তবাবু বিডিও পদে না থাকেন সেই ব্যবস্থা করেছে রাজ্য সরকার। গত ২৯ অক্টোবর সল্টলেকের একটি এলাকায় এক সোনা ব্যবসায়ীর দেহ মেলে। সেই ব্যবসায়ীকে খুন করা হয়েছে বলে মামলা হয়। সেই মামলায় প্রশান্ত বর্মনের নাম জড়ায়। তিনি নিম্ন আদালতে আগাম জামিন পান। হাইকোর্টে তা খারিজ হয়। তার পরেও তিনি আত্মসমর্পণ না করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন।
Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *