নেপাল বিপর্যয়ে বাংলার নিখোঁজদের উদ্ধারে তৎপর রাজ্য

আমুদরিয়া নিউজ:নেপালের হড়পা বানে নিখোঁজ পশ্চিমবঙ্গের ৩৭ জনের মধ্যে দু’জনের সঙ্গে যোগাযোগ হয়েছে। বসিরহাটের ওই দুই বাসিন্দাকে বিমানে করে রাজ্যে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এখনও ৩৫ জনের কোনও সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বিদেশ মন্ত্রকের অনুমতি পেলেই কাঠমান্ডুতে উদ্ধার ও সমন্বয়ের জন্য রাজ্যের একটি দল পাঠানো হবে। কেন্দ্র, নেপাল প্রশাসন ও ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে নিখোঁজদের উদ্ধারে তৎপর রয়েছে রাজ্য।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *