আমুদরিয়া নিউজ:উত্তরপ্রদেশের শামলিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ানের। জিম থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগেই চার দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ১৬ রাউন্ড গুলি চালিয়ে দুই বাইকে চেপে পালিয়ে যায় হামলাকারীরা। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
Total Views:
0