আমুদরিয়া নিউজ:পার্ক স্ট্রিটের ফুটপাথে দুধ গরম করাকে ঘিরে বিতর্কের পর অবশেষে নতুন আশ্রয় পেলেন সীতা দেবী ও তাঁর পরিবার। দীর্ঘ খোঁজাখুঁজির পর সীতার পছন্দের এলাকাতেই ভাড়া বাড়ির ব্যবস্থা করা হয়েছে। দুই মেয়ে ও নাতিকে নিয়ে সেখানেই থাকছেন তিনি।
শুধু থাকার জায়গাই নয়, সীতার স্থায়ী রোজগারের জন্য একটি হোটেলে সাফাইকর্মীর কাজের ব্যবস্থাও করা হয়েছে। শুক্রবার বিজেপির তরফে প্রকাশিত ভিডিওতে তাঁদের বর্তমান পরিস্থিতির কথা জানানো হয়। নতুন জীবন শুরু করতে পেরে খুশি সীতা এবং কঠিন সময়ে পাশে থাকার জন্য শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
Total Views:
1