রাখির দিন পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

আমুদরিয়া নিউজ:বারুইপুর থেকে যাদবপুর ফেরার পথে সোনারপুরের চৌহাটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে একটি দ্রুতগতির গাড়ি। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় যাদবপুরের বাসিন্দা সাগ্নিক সেন ও শৌনক ভট্টাচার্যের। গাড়িতে থাকা আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

ময়নাতদন্তের আগে দাদা সাগ্নিকের নিথর হাতে শেষবার রাখি পরান তাঁর বোন। হৃদয়বিদারক সেই দৃশ্যে শোকস্তব্ধ হয়ে পড়েন উপস্থিত সকলেই। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *