আমুদরিয়া নিউজ:রোহিঙ্গাদের স্বেচ্ছায় মিয়ানমারে ফেরানোর উদ্যোগের প্রথম ধাপ চূড়ান্ত করল মালয়েশিয়া। আগামী ২৯ সেপ্টেম্বর ১,৫০০ রোহিঙ্গা মিয়ানমারে ফিরবেন বলে জানিয়েছে কুয়ালালামপুর। চুক্তি অনুযায়ী মোট ৫ হাজার রোহিঙ্গাকে ফেরানোর পরিকল্পনা রয়েছে।
তবে মানবাধিকার সংস্থাগুলির দাবি, মিয়ানমারে এখনও নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। মালয়েশিয়াও জানিয়েছে, ফেরার পর নির্যাতন বা জীবনের ঝুঁকি থাকলে প্রত্যাবাসন করা হবে না।
Total Views:
0