আমুদরিয়া নিউজ:ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ১৯৪৮ সালে গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত ‘আলতালেনা’ জাহাজের ধ্বংসাবশেষ সমুদ্র থেকে উদ্ধারের কথা জানিয়েছেন। তাঁর দাবি, এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে ‘আর কখনও গৃহযুদ্ধ নয়’—এই বার্তার প্রতীক হবে।
অতীতে অস্ত্রের নিয়ন্ত্রণ নিয়ে ইতজেল ও ইসরাইলি সরকারের মধ্যে সংঘর্ষের ফলে জাহাজটিতে হামলা হয়েছিল। নির্বাচনের আবহে সেই পুরনো ঘটনা রাজনৈতিক আলোচনায় এলেও, ইসরাইলে গৃহযুদ্ধের সম্ভাবনা খুবই কম। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের নিরাপত্তা ও সামরিক নীতির বিষয় ঐক রয়েছে বলে জানানো হয়েছে।
Total Views:
0