নিউটাউনে L&T-র অত্যাধুনিক প্রযুক্তি ক্যাম্পাস

আমুদরিয়া নিউজ:কলকাতার নিউটাউনের সিলিকন ভ্যালি হাবে চালু হল L&T এবং LTIMindtree-র অত্যাধুনিক প্রযুক্তি ক্যাম্পাস ‘আনন্দ নিকেতন’। প্রায় ৭ লক্ষ ৪৮ হাজার বর্গফুটের এই ক্যাম্পাসে একসঙ্গে প্রায় ৫ হাজার ৮০০ জন কাজ করতে পারবেন।

AI, ক্লাউড, সাইবার সিকিউরিটি, চিপ ডিজাইন ও অটোমেশনের মতো ক্ষেত্রে কাজ হবে এই ক্যাম্পাসে। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের তরুণদের কলকাতায় ফিরে এসে কাজের সুযোগ নেওয়ার আহ্বান জানানো হয়। শিল্প ও কর্মসংস্থানে এই প্রকল্প নতুন দিশা দেখাবে বলেই মনে করা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *