আমুদরিয়া নিউজ:বুধবার গভীর রাতে কামালগাজি বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি স্কুলের দেওয়ালে ধাক্কা মারল চারচাকা গাড়ি। গাড়িতে থাকা চার যুবকের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়ে দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, চারজন যুবকই দক্ষিণ কলকাতার বিজয়গড়ের বাসিন্দা। অতিরিক্ত গতির জেরেই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের দাবি। তবে দুর্ঘটনার আসল কারণ খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
Total Views:
2