আমুদরিয়া নিউজ:তিব্বত ও নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করলেন তিব্বতীদের ধর্মগুরু দলাই লামা। মৃতদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন তিনি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। বারবার প্রাকৃতিক দুর্যোগের পেছনে জলবায়ু পরিবর্তনের কারণ থাকতে পারে বলে মনে করেন দলাই লামা। ভবিষ্যতে এমন বিপর্যয় ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
Total Views:
0