একদিকে পড়ুয়া শূন্য, অন্যদিকে শিক্ষক সঙ্কট

আমুদরিয়া নিউজ:রাজ্যের স্কুলশিক্ষায় বৈষম্যের ছবি প্রকাশ্যে এল UDISE+ রিপোর্টে। তথ্য অনুযায়ী, ৪,১৩৩টি স্কুলে কোনও পড়ুয়া নেই, অথচ সেখানে কর্মরত ১৯,৫০২ জন শিক্ষক। উল্টো দিকে, ৬,৭৬৯টি স্কুলে মাত্র একজন করে শিক্ষক রয়েছেন, যেখানে পড়ুয়ার সংখ্যা ২ লক্ষ ২৯ হাজারেরও বেশি। পরিস্থিতি সামলাতে অতিরিক্ত শিক্ষক থাকা স্কুল থেকে ঘাটতি থাকা স্কুলে বদলির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *