আমুদরিয়া নিউজ:আসামের যোরহাটে পরিবারের লকার ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগে ২৫ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যশ ধনুকা আগরওয়ালের বিরুদ্ধে প্রায় ৫০ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে।
পুলিশের দাবি, চুরি করা টাকার একটি বড় অংশ তিনি প্রেমিকার পেছনে খরচ করেছেন। এমনকি তাকে দেড় লাখ টাকার একটি আইফোনও কিনে দেওয়ার অভিযোগ রয়েছে। ঘটনার পর আহমেদাবাদে পালিয়ে গেলেও মোবাইলের অবস্থান শনাক্ত করে তাকে ফিরিয়ে আনে পুলিশ। ঘটনায় আরও দুই বন্ধুর নাম উঠে এসেছে, যারা বর্তমানে পলাতক।
Total Views:
0