কেষ্টপুরের ভিআইপি রোডে লরির ধাক্কায় মৃত্যু

আমুদরিয়া নিউজ:পথদুর্ঘটনা ঘিরে উত্তেজিত কেষ্টপুরের এলাকার বাসিন্দা। মঙ্গলবার রাতে একটি অ্যাপ মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় পিছন দিক থেকে আসা এক লরির ধাক্কায় মৃত্যু হয়েছে ৬৫ বছরের রাজা রাঠির। গুরুতর আহত বাইক চালক শিবেশ ঝা হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা গার্ডরেল ফেলে পথ অবরোধ করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বচসা ও ইটবৃষ্টির অভিযোগ ওঠে। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লরি চালকের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *