আমুদরিয়া নিউজ:পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। আদালতে জানানো হয়েছে, মোট ৩৮ লক্ষ আপিলের মধ্যে প্রায় ৩১ লক্ষ আবেদনই ভোটার তালিকায় নতুন নাম যোগ করা বা অন্যের নাম বাদ দেওয়ার দাবিতে করা হয়েছে।
অন্যদিকে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর পুনরায় নাম তোলার জন্যও বহু আবেদন জমা পড়েছে। এখনও পর্যন্ত নিষ্পত্তি হওয়া ৮৩ হাজার আবেদনের মধ্যে ৭৫ হাজার ক্ষেত্রেই ভোটারদের নাম ফের তালিকায় যুক্ত হয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছে, SIR-এ নাম বাদ পড়া মানেই নাগরিকত্ব বা সরকারি সুবিধা হারানো নয়।
Total Views:
0