শিলিগুড়ির বাসস্ট্যান্ডে ফালাকাটার বাসিন্দার অস্বাভাবিক মৃত্যু

আমুদরিয়া নিউজ:জংশনের এনবিএসটিসি বাসস্ট্যান্ডে এক ব্যক্তির অচেতন দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাত্রীদের কয়েকজন বাসস্ট্যান্ডে ওই ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তে মৃতের পরিচয় মনু পাল হিসেবে জানা গিয়েছে। তিনি ফালাকাটার বাসিন্দা। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। দেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি, ঘটনার প্রকৃত কারণ জানতে বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *