আমুদরিয়া নিউজ:বারুইপুরের উত্তর ট্যাঙ্গারবেড়িয়ায় বিজেপি কর্মী বাপি প্রামাণিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের অভিযোগ, স্থানীয় বিজেপি নেতা সুজন মণ্ডলের পরিকল্পনায় দুষ্কৃতীরা তাঁকে মারধর করে খুন করেছে। যদিও পুলিশের প্রাথমিক দাবি, পুজো কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষেই জখম হন বাপি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ।
Total Views:
0