আমুদরিয়া নিউজ:ফ্রান্সে জি-৭ সম্মেলনের ফাঁকে মোদী-ট্রাম্প বৈঠকের পর প্রেস মিট ঘিরে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের দাবি, সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব না রাখার অনুরোধ করেছিল ভারত। বিষয়টি ট্রাম্পকেও জানানো হয়েছিল। কিন্তু বৈঠকের পর আচমকাই সাংবাদিকদের প্রশ্ন করতে ডাকেন ট্রাম্প। এরপর প্রায় ৪৫ মিনিট ধরে চলে দীর্ঘ প্রশ্নোত্তর পর্ব। রাষ্ট্রদূতের এই দাবিতে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি নয়াদিল্লি।
Total Views:
0