আমুদরিয়া নিউজ:বাংলাদেশের সঙ্গে ১৯৯৬ সালের গঙ্গা জলবণ্টন চুক্তির নবীকরণ ঘিরে বিহারে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। জেডিইউয়ের দাবি, চুক্তির কারণে বিহারে জলসংকট ও বন্যার সমস্যা বাড়ছে। চুক্তি নবীকরণের আগে রাজ্যের বর্তমান ও ভবিষ্যৎ প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন তাঁরা।
অন্যদিকে, আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের দাবি, তাঁদের দল শুরু থেকেই ফরাক্কা চুক্তির বিরোধিতা করেছে। পাল্টা জেডিইউকে আক্রমণ করে তিনি বলেন, চুক্তির সময় নীতীশ কুমার সংসদে কোনও প্রতিবাদ করেননি। গঙ্গায় পলি জমে বন্যা এবং গরমে জলসংকট—এই দুই সমস্যাকে সামনে রেখেই বিহারে এখন ফরাক্কা চুক্তি নবীকরণ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
Total Views:
0