শিলিগুড়ি করিডরের নিরাপত্তায় নতুন উদ্যোগ

আমুদরিয়া নিউজ:শিলিগুড়ি করিডরের নিরাপত্তা ও জরুরি মোকাবিলা ব্যবস্থা আরও শক্তিশালী করতে বেসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবকদের কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। দুর্যোগ মোকাবিলা, উদ্ধারকাজ, প্রাথমিক চিকিৎসা ও স্থানীয় নজরদারিতে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। ইতিমধ্যেই দার্জিলিংয়ে প্রায় এক হাজার স্বেচ্ছাসেবকের তথ্য প্রশাসনের কাছে রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উত্তরবঙ্গ সফরের পর এই উদ্যোগ নিয়ে প্রশাসনিক তৎপরতা বেড়েছে বলে জানা গেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *