আমুদরিয়া নিউজ: ডালাসের জনপ্রিয় র্যাপার বিগএক্সদাপ্লাগ (BigXthaPlug)-কে মাদক এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে টেক্সাস অঙ্গরাজ্য থেকে গ্রেফতার করেছে পুলিশ। অ্যালেন কাউন্টি পুলিশ নিশ্চিত করেছে যে, ২৮ বছর বয়সী এই সংগীতশিল্পীকে—যার আসল নাম জেভিয়ার ল্যান্ডাম—গত শুক্রবার গাড়ি চালানো অবস্থায় আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, মারিজুয়ানা এবং বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।
কলিন কাউন্টি জেল থেকে পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান।এই গ্রেফতারির কারণে শুক্রবার তাঁর ‘কান্ট্রি রাইজিং ফেস্টিভ্যাল’-এ পারফর্ম করার কথা থাকলেও তা বাতিল করা হয়। তবে শনিবার আইওয়া স্টেট ফেয়ারে তাঁকে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পারফর্ম করতে দেখা গেছে। উল্লেখ্য, এক বছর আগেও তিনি একই ধরনের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন এবং সেই মামলাটি এখনও আদালতে বিচারাধীন রয়েছে।