আমুদরিয়া নিউজ: যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের গবেষকদের মতে, ‘ন্যাচারিজম’ বা অ-যৌন সামাজিক নগ্নতা মানুষের নিজস্ব শরীর সম্পর্কে ইতিবাচক ধারণা (বডি ইমেজ) তৈরি করতে এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। লন্ডনের রিজেন্টস ইউনিভার্সিটির মনোবিজ্ঞানের সহকারী অধ্যাপক কেরেম সয়লেমেজ জানান, কোনো প্রকার যৌন উদ্দীপনা ছাড়া সামাজিক নগ্নতায় অংশ নেওয়া মানুষের মানসিক জড়তা দূর করে।
বিশ্বজুড়ে মানুষের মধ্যে নিজের শারীরিক গঠন নিয়ে তীব্র অসন্তোষ ও হীনম্মন্যতা রয়েছে, যা অনেক সময় মারাত্মক মানসিক অবসাদের কারণ হয়ে দাঁড়ায়। গবেষণায় দেখা গেছে, সব ধরনের ও গঠনের মানুষের সাথে নগ্ন অবস্থায় সময় কাটালে কৃত্রিম সৌন্দর্যের চাপ কমে এবং নিজের শরীরের প্রতি গ্রহণযোগ্যতা বাড়ে। এটি মূলত নিজেকে ভালোবাসতে এবং সামাজিক হীনম্মন্যতা কাটিয়ে উঠতে সাহায্য করে।
Total Views:
0