আমুদরিয়া নিউজ: জ্যোতির্বিজ্ঞানীরা সৌরজগতের বাইরে অত্যন্ত ঘন ও পাথুরে একটি নতুন এক্সোপ্ল্যানেট বা বহির্গ্রহের সন্ধান পেয়েছেন, যাকে ‘মেগা-আর্থ’ নামে অভিহিত করা হচ্ছে। ‘জিজে ৫২৩বি’ (GJ 523b) নামের এই গ্রহটি পৃথিবীর চেয়ে প্রায় আড়াই গুণ চওড়া, তবে এর ভর পৃথিবীর তুলনায় ২৩ গুণ বেশি। নাসা-এর ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট (TESS) প্রথম এই গ্রহটিকে চিহ্নিত করে।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এই গ্রহটি যে গ্রহমণ্ডলীর অংশ, তার বয়স প্রায় ১৭ কোটি বছর। এই নতুন আবিষ্কার সংক্রান্ত গবেষণা নিবন্ধটি ‘দ্য অ্যাস্ট্রোনমিক্যাল জার্নাল’-এ পর্যালোচনার জন্য জমা দেওয়া হয়েছে। বিজ্ঞানীরা জানান, সৌরজগতের বাইরে এ পর্যন্ত ৬,০০০-এরও বেশি এক্সোপ্ল্যানেট বা বহির্গ্রহের অস্তিত্ব নিশ্চিত করা সম্ভব হয়েছে।
Total Views:
0