নিউ ইয়র্ক ক্যাপিটল ভবনে বোমা হামলার ছক: এফবিআই-এর জালে নারী

আমুদরিয়া নিউজ: আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ক্যাপিটল ভবনে আইনপ্রণেতাদের হত্যার উদ্দেশ্যে বোমা হামলার পরিকল্পনার অভিযোগে ৩৫ বছর বয়সী জেসিকা বোউই নামের এক নারীকে গ্রেফতার করেছে এফবিআই। সরকারি আইনজীবীদের দাবি, ধৃত নারী আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (IS)-এর প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন। তাঁর বিরুদ্ধে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠনকে বস্তুগত সহায়তা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত নারী বেশ কিছুদিন ধরে আলবানির ওই ক্যাপিটল ভবনটি পর্যবেক্ষণ করছিলেন। পরবর্তীতে ছদ্মবেশী এফবিআই এজেন্টদের কাছ থেকে একটি নকল বোমা এবং ত্রুটিপূর্ণ বন্দুক নেওয়ার সময় তাঁকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অপরাধের অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, ধৃত নারী ভবনটির ক্ষতি করা এবং সেনেটরদের হত্যা করার স্পষ্ট ইচ্ছা প্রকাশ করেছিলেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *