আমুদরিয়া নিউজ: সুইজারল্যান্ডের আল্পাইন অঞ্চলের থুসিস শহরে একটি আবাসিক রেস্তোরাঁ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজন নিখোঁজ এবং আটজন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, গ্রাউবান্ডেন পার্বত্য অঞ্চলের ওই ভবনের দ্বিতীয় তলা থেকে মধ্যরাতের পর আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে পুরো ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়।
আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১০০ জন দমকলকর্মী কাজ করেন। ভবনের ভেতরের সিঁড়ি ভেঙে পড়ায় ক্রেন ব্যবহার করে ছাদ কেটে উদ্ধারকাজ চালাতে হয়। ঘটনার সময় ভবনটি থেকে ১৪ জন কোনোমতে বের হতে পারলেও তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর দগ্ধ হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য পার্শ্ববর্তী হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। অত্যন্ত জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে পুলিশ ও সরকারি প্রসিকিউটর অফিস যৌথ তদন্ত শুরু করেছে।
Total Views:
0