ট্রান্সজেন্ডার চিকিৎসা জালিয়াতি: হাসপাতালগুলোর বিরুদ্ধে তদন্ত চান জেডি ভ্যান্স

আমুদরিয়া নিউজ: যুক্তরাষ্ট্রে অপ্রাপ্তবয়স্কদের লিঙ্গ রূপান্তর সংক্রান্ত চিকিৎসায় (Gender-affirming care) বড় ধরনের আর্থিক জালিয়াতির অভিযোগ তুলে হাসপাতালগুলোর বিরুদ্ধে বিচার বিভাগীয় (DOJ) তদন্তের দাবি জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, বেশ কিছু শিশু হাসপাতাল ও পেডিয়াট্রিক ক্লিনিক ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতে এই চিকিৎসায় জালিয়াতি ও ভুল ডায়াগনস্টিক কোড ব্যবহার করছে।

পলিটিকোর প্রতিবেদন অনুযায়ী, ‘উলভস ইন হোয়াইট কোটস’ শিরোনামের একটি সরকারি রিপোর্টের ওপর ভিত্তি করে ভ্যান্স এই তদন্তের আহ্বান জানান, যেখানে হরমোন থেরাপি ও বয়ঃসন্ধি রোধক (Puberty blockers) ওষুধের বিলিংয়ে অনিয়মের দাবি করা হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে দেশের ২০০টিরও বেশি হাসপাতালের জেন্ডার কেয়ার ব্যবস্থা পর্যালোচনা করা হবে। অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চিকিৎসা পদ্ধতিকে ‘বর্বর’ আখ্যা দিয়ে আগামী ১৩ অক্টোবর থেকে অপ্রাপ্তবয়স্কদের এই চিকিৎসার ক্ষেত্রে মেডিকেইড ফান্ড বন্ধের ঘোষণা দিয়েছেন। তবে ক্যালিফোর্নিয়ার মতো লিবারেল অঙ্গরাজ্য ও চিকিৎসা সংস্থাগুলো ট্রাম্প প্রশাসনের এই নীতিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *