ফরাসি আমলার বিকৃত লালসা: রাসায়নিক ড্রাগ খাইয়ে নারীদের ওপর নারকীয় নির্যাতন

আমুদরিয়া নিউজ: ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক শীর্ষ কর্মকর্তা ক্রিশ্চিয়ান নেগ্রের বিরুদ্ধে চাকরিপ্রার্থী প্রায় ২৫০ জন নারীকে কফি ও পানীয়র সাথে চেতনানাশক বা রাসায়নিক ড্রাগ খাইয়ে নিয়ন্ত্রণহীন শারীরিক ও মানসিক হেনস্থার এক ভয়াবহ অভিযোগ উঠেছে। ২০১১ সালে চাকরিপ্রার্থী আনাইস দে ভোস নামের এক ভুক্তভোগীর দেওয়া তথ্যমতে, সাক্ষাৎকারের সময় নেগ্রে তাকে জোর করে ড্রাগ মিশ্রিত কফি খাওয়ান, যার ফলে তিনি পা অবশ হয়ে হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলেন এবং তীব্র প্রস্রাবের বেগের কারণে এক পর্যায়ে নদীর ব্রিজের নিচে চরম অবমাননাকর পরিস্থিতির শিকার হন।

২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে চলা এই বিকৃত নির্যাতনের ঘটনাটি ফ্রান্সে ‘কেমিক্যাল সাবমিশন’ (রাসায়নিকভাবে কাবু করা) নামক অপরাধের ভয়াবহ রূপকে আবারও সামনে এনেছে। ভুক্তভোগীদের দাবি, পৈশাচিক আনন্দ পেতেই এই ক্ষমতাধর আমলা বছরের পর বছর ধরে নারীদের সাথে এমন নোংরা প্রতারণা চালিয়ে গেছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *