আমুদরিয়া নিউজ:আগামী ২৮ আগস্ট রাজ্যজুড়ে রাখিবন্ধন উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক, জেলা এবং কলকাতা-সহ বিভিন্ন পুরসভার নির্বাচিত ওয়ার্ডে হবে অনুষ্ঠান।
এবারের বিশেষ আকর্ষণ ‘তেরঙ্গা রাখি’। পাশাপাশি রবীন্দ্রসংগীত, বাউল ও লোকসঙ্গীতের আয়োজন থাকবে। স্বনির্ভর গোষ্ঠী, যুব সংগঠন ও মহিলা সমিতিগুলিকেও উৎসবে যুক্ত করা হবে বলে জানানো হয়েছে।
Total Views:
0