Properly arranged of new indian currency notes rupees 50,100,200 and 500

ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের দাবি

আমুদরিয়া নিউজ:সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্য জানাল, ইতিমধ্যে বকেয়া ডিএ-র ৬৫ শতাংশ মিটিয়ে দেওয়া হয়েছে এবং ৭,৭০০ কোটির বেশি টাকা বণ্টন করা হয়েছে। বাকি টাকা দেওয়ার প্রক্রিয়াও চলছে বলে দাবি রাজ্যের। তবে এই দাবির বিরোধিতা করে মামলাকারীদের আইনজীবীরা জানান, বহু কর্মী এখনও টাকা পাননি। পিএফে জমা টাকার ক্ষেত্রে দু’বছরের ‘লক-ইন’ নিয়ে প্রশ্ন তোলে আদালত। যাঁরা টাকা পাননি, তাঁদের তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার ফের মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *